Site icon BanglaTrick

JavaScript Programming Language শিখুন (Basic to Advance) পর্ব 2

JavaScript Programming Language শিখুন (Basic to Advance) পর্ব 2 — BanglaTrick

আশাকরি ভালোই আছেন, আমি ভালোই আছি তাইতো আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম jsvascript এর নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা কিছু বেসিক জাভাস্ক্রিপ্ট শিখবো তারপরে 👉 “JavaScript Variables এবং Data Types Explained” শুরু করবো ইনশাল্লাহ। এই বেসিক গুলু কভার না করলে সামনে এগুতে সমস্যা হবে, তাই মনোযোগ সহকারে পড়ুন এবং শিখুন। আচ্ছা এখন দেখে নেই, JavaScript শিখার আগে কি কি শিখতে হবে?

১. HTML

ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে হয়। HTML ছাড়া JS এর কাজ কঠিন।

২. CSS

ওয়েবসাইটের ডিজাইন ও লেআউটের জন্য প্রয়োজন।

3. ব্রাউজার কাজ করার প্রক্রিয়া

ব্রাউজার কিভাবে HTML, CSS ও JS প্রসেস করে তা জানা দরকার।

HTML,CSS সম্পর্কে যদি না জানা থাকে তাহলে অব্যশই এগুলুর বেসিক অন্তত শিখে তারপর জাভাস্ক্রিপ্ট শিখুন তানা হলে কিচুই বুজতে পারবেন না। তবে আমি নিচে HTML এবং CSS কি সেটা সংক্ষেপে তুলেধরার চেষ্টা করলাম ।

HTML কি?

১. ওয়েবসাইটের মূল কাঠামো

HTML দিয়ে ওয়েবপেজের স্ট্রাকচার তৈরি করা হয়, যেমন শিরোনাম, প্যারা, ছবি, লিংক ইত্যাদি।

২. ব্রাউজারে দেখানো কনটেন্ট

যখন তুমি কোনো পেজ ব্রাউজারে দেখো, সেটা HTML এর মাধ্যমে সাজানো থাকে।

৩. সহজ ভাষায় ওয়েবের হাড়-ফাঁক

ওয়েবসাইটের সবকিছুর বেসিক কাঠামো HTML দিয়ে হয়।

সুতরাং, ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ হলো HTML শেখা।

CSS কি , কেনো প্রয়োজন?

১. ওয়েবসাইটের সাজসজ্জা

CSS দিয়ে ওয়েবপেজের রঙ, ফন্ট, সাইজ, লেআউট ঠিক করা হয়।

২. ডিজাইন এবং স্টাইলিং

HTML শুধু কাঠামো দেয়, আর CSS সেটাকে সুন্দর দেখায়।

৩. ব্যবহারকারীর চোখে আকর্ষণ

CSS ছাড়া ওয়েবসাইট দেখতে ফ্ল্যাট এবং বোরিং লাগে।

আশাকরি HTML এবং CSS জানার প্রয়োজনীয়তা বুঝে গেছেন।

কিভাবে javascript কোড শুরু করতে হয়?

প্রথমে আপনার HTML এডিটর ( যেকোনো হলেই হবে যেমন spck editor) open করে index.html নামের একটা ফাইল তৈরি করুন। তারপর <script> ট্যাগ ওপেনিং </script> ক্লোজিং ট্যাগ দিয়ে নিন। JavaScript Programming Language শিখুন (Basic to Advance) পর্ব 2 — BanglaTrick

মূলত এই ট্যাগ দিয়ে javascript শুরু। এটাকে বলা হয় internel js।

<!DOCTYPE html>
<html>
<head>
  <title>JS শুরু</title>
</head>
<body>

  <h1>JS শেখা শুরু</h1>

  <script>
    // এখানে JS কোড যাবে
    alert("Hello, JS!");
  </script>

</body>
</html>

মূলত তিনটি উপায়ে বা তিনভাবে javascript কোড লেখা যায়। সেই উপায়গুলি হলো।

 

১. Inline JavaScript

HTML এর মধ্যে সরাসরি <script> ট্যাগের ভিতর কোড লেখা।

<script>
  alert("Hello!");
</script>

২. Internal JavaScript

HTML ফাইলের <head> বা <body> এর মধ্যে <script> ট্যাগে লেখা।

<head>
  <script>
    console.log("Internal JS");
  </script>
</head>

৩. External JavaScript

আলাদা .js ফাইলে কোড লেখা হয় এবং HTML এ লিংক করা হয়।

<script src="script.js"></script>

 // script.js ফাইলের ভিতর কোড থাকে:
 console.log("External JS");

ওয়েব পেইজে টেক্সট দেখানো — document.write()

Js দিয়ে ওয়েবসাইট এ বা ওয়েব পেইজ এ text দেখানোর জন্য প্রথম দিকে document.write() বিল্ট ইন ফাংশনটি ব্যবহার করা হয়।

JavaScript: document.write() কি?

১. document.write() এর কাজ — ওয়েবপেজে সরাসরি লেখা বা কনটেন্ট যোগ করার জন্য ব্যবহার করা হয়।

২. ব্যবহার

document.write("Hello, World!");

এই কোড ওয়েবপেজে “Hello, World!” টেক্সট দেখাবে।

৩. সতর্কতা

পেজ লোড হওয়ার সময় কাজ করে। পেজ লোড হওয়ার পরে ব্যবহার করলে পেজের সব কনটেন্ট মুছে দিতে পারে। নতুনদের জন্য প্রথম ধাপে শেখার জন্য ভালো, কিন্তু প্রোডাকশনে কম ব্যবহার হয়।

এছাড়াও এলার্ট টাইপ কিছু দেখানোর জন্যে alert() function ব্যাবহার করা হয়।

alert() ফাংশন — () এর ব্যাখ্যা

alert() যে একটা ফাংশন সেটা বুঝবো কি করে? আর alert() এখানে () কি,কেনো ব্যাবহার করা হয়েছে?

() এর নাম হলো Parentheses (বাংলায়: বন্ধনী বা প্যারেন্থিসিস)।

সংক্ষেপে: এগুলো ফাংশন কল করার সময় ব্যবহার হয়। ফাংশনের আর্গুমেন্ট (input) এখানে লেখা হয়। উদাহরণ:

alert("Hi!");

এখানে “Hi!” হচ্ছে প্যারেন্থিসিসের মধ্যে থাকা আর্গুমেন্ট।

বাংলায় সাধারনত বলা হয় বৃত্তাকৃতি বন্ধনী বা কোটেশন মার্কস ছাড়া বন্ধনী। তবে প্রোগ্রামিংয়ে সবাই বেশি করে Parentheses বলেই।

আশাকরি মুলথিম টা বুঝে গেছেন, ফাংশন সম্পর্কে আলোচনা করবো অন্য পর্বে তাই এখানে বলাটা খুব জরুরি মনে করতেছি না।

শেষ কথা

আজকের মতো এখানেই পোস্ট শেষ করতেছি।আশাকরি আজকের পোস্টের সব বিষয় ভালো ভাবে বুঝেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন একটি পর্বে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন banglatrick এর সাথেই থাকুন। ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস পেতে ভিজিট করুন BanglaFeel.top

Exit mobile version