Site icon BanglaTrick

JavaScript Programming Language শিখুন (Basic to Advance) পর্ব ১

JavaScript Programming Language শিখুন (Basic to Advance) পর্ব ১ — BanglaTrick

JavaScript বর্তমান ওয়েব জগতের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী প্রোগ্রামিং ভাষাগুলোর একটি। আপনি যদি ওয়েবসাইট বানাতে চান, মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চান কিংবা ভবিষ্যতে একজন ফুল-স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে JavaScript শেখা আপনার জন্য অপরিহার্য।

এই সিরিজে আমরা শিখব JavaScript এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত, ধাপে ধাপে এবং প্রাকটিক্যাল উদাহরণসহ।

 JavaScript কী?

JavaScript হলো একটি client-side scripting language, অর্থাৎ এটি ব্রাউজারে চলে এবং ইউজারের সাথে ওয়েবপেজের ইন্টারঅ্যাকশন তৈরি করে। তবে বর্তমানে Node.js এর মাধ্যমে JavaScript কে server-side কাজেও ব্যবহার করা যায়।

 কেন JavaScript শিখবেন?

 কী কী শিখবেন এই কোর্সে? (Basic to Advance)

১. JavaScript এর বেসিক ধারণা

২. Intermediate Topics

৩. Advanced JavaScript

৪. Real Life Projects

কে কে এই কোর্স থেকে উপকৃত হবেন?

JavaScript শেখার যাত্রা শুরু করুন আজই। আপনি যদি ধৈর্য সহকারে নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজেই Basic থেকে Advance পর্যন্ত যেতে পারবেন। আমাদের প্রতিটি পর্বে থাকবে উদাহরণ, ব্যাখ্যা ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট – যা আপনাকে একজন দক্ষ JavaScript ডেভেলপার হতে সাহায্য করবে।

 JavaScript Setup: কীভাবে শিখবেন ও কোথায় কোড করবেন

আপনি যদি JavaScript শেখার যাত্রা শুরু করতে চান, তাহলে প্রথমেই জানতে হবে কীভাবে এবং কোথায় JavaScript কোড লিখবেন ও রান করবেন। JavaScript শিখতে কী কী সেটআপ দরকার, কোন কোন টুলস ব্যবহার করবেন এবং কোন প্ল্যাটফর্মে আপনি কোড প্র্যাকটিস করতে পারবেন।

 ১. JavaScript রান হয় কোথায়?

JavaScript মূলত ব্রাউজারে চলে। প্রতিটি মডার্ন ব্রাউজারে (যেমন: Chrome, Firefox, Edge) নিজস্ব JavaScript Engine রয়েছে (Chrome-এ V8 Engine)। তাই আপনি চাইলে কোনো Software ছাড়াই ব্রাউজারেই JavaScript রান করতে পারবেন।

 ২. JavaScript কোড লেখার ৩টি জনপ্রিয় উপায়

১) ব্রাউজারের Console ব্যবহার করে

২) অনলাইন Code Editor ব্যবহার করে

এই প্ল্যাটফর্মগুলোতে আপনি HTML, CSS, এবং JavaScript একসাথে লিখে Live Preview দেখতে পারবেন।

৩) অফলাইন Text Editor + Browser

 ৩. একটি Sample HTML ফাইলে JavaScript ব্যবহার

<!DOCTYPE html>
<html>
<head>
  <title>My First JS Code</title>
</head>
<body>

  <h1>Hello JavaScript!</h1>

  <script>
    alert('Welcome to JavaScript!');
    console.log('This is JS Console');
  </script>

</body>
</html>

এই কোডটি আপনার Text Editor এ লিখে .html নামে সেভ করে ডাবল ক্লিক করলে ব্রাউজারে খুলে যাবে এবং JavaScript কাজ করবে।

 JavaScript শেখার জন্য দরকারি Tools

 মোবাইলে JavaScript শেখার জন্য সেরা অ্যাপসগুলো

আপনি যদি মোবাইল দিয়ে JavaScript শেখতে চান, তাহলে নিচের অ্যাপগুলো ব্যবহার করে সহজেই প্র্যাকটিস করতে পারবেন। এগুলোর মাধ্যমে আপনি কোড লিখে রেজাল্ট দেখতে পারবেন এবং অনেক অ্যাপসে কোর্স/টিউটোরিয়ালও থাকে।

১. SoloLearn (Android & iOS)

২. Programming Hub (Android & iOS)

৩. Enki (Android & iOS)

৪. Dcoder (Android & iOS)

৫. Spck Editor (Android)

 মোবাইলে শেখার পরামর্শ

Tips

JavaScript শেখা শুরু করতে গেলে কোনো জটিল সফটওয়্যার দরকার নেই। শুধু একটি ব্রাউজারই যথেষ্ট। তবে প্রফেশনালভাবে শিখতে চাইলে VS Code এর মতো Text Editor ব্যবহার করাই ভালো। আমরা পরবর্তী পর্বে শিখব JavaScript এ ভ্যারিয়েবল ও ডেটা টাইপ কীভাবে কাজ করে।

 পরবর্তী পর্বে যা থাকছে:

👉 “JavaScript Variables এবং Data Types Explained”

তো বন্ধুরা আবার দেখা হচ্চে নতুন একটি পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন banglatrick এর সাথেই থাকুন 

Exit mobile version